ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দিল্লিতে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৩, ১ নভেম্বর ২০২২
দিল্লিতে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) স্থানীয় সময় সকালে শহরের নারেলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় অবস্থিত ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে। ওই কারখানা ভবনে এখনও বহু মানুষ আটকে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ হয়েছেন অনেকে, তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

আরো পড়ুন>> ইসরায়েলে চলছে ভোটগ্রহণ, ক্ষমতায় ফেরার চেষ্টায় নেতানিয়াহু

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তবে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!