ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭, ২৮ অক্টোবর ২০২২
যুক্তরাষ্ট্রে বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৮
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) অঙ্গরাজ্যটির ব্রোকেন অ্যারো এলাকার একটি বাড়িতে এই আগুন লাগার ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

প্রতিবেদনে বলা হয়, প্রতিবেশীরা তুলসা শহরতলীর ওই বাড়িতে আগুন লাগার খবর দেন।

Advertisement

হত্যাকাণ্ড ঘটানোর উদ্দেশ্যেই ওই আগুন লাগানো হয়েছে ধরে নিয়ে পুলিশ তদন্তে নেমেছে।

কীভাবে আগুন লেগেছে, কী ঘটেছে এবং কারা মারা গেছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি পুলিশ।

ওই বাড়িতে দুই প্রাপ্তবয়স্ক ও ৬ শিশুর একটি পরিবার থাকতো বলে প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে, বলেছে সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস

আরো পড়ুন>> সাজা খাটা আসামিদের ইউক্রেন যুদ্ধে পাঠাবে রাশিয়া

ব্রোকেন অ্যারো পুলিশের মুখপাত্র ইথান হাচিনস বলেন, “প্রাথমিক প্রতিবেদন হচ্ছে, এই ঘটনায় হত্যাকাণ্ডের তদন্ত হতে যাচ্ছে। আমরা এখনও আগুন পুরোপুরি নেভানোর দিকে বেশি মনোযোগী; নিহতদের কী হয়েছিল তাও তদন্ত করছি”।

সন্দেহভাজন কাউকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য না করে তিনি জানান, তদন্তে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব অ্যালকোহল, টোবাকো, ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভসের কর্মকর্তাদের ডাকা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!