ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

উত্তরপ্রদেশে পূজামণ্ডপে অগ্নিকাণ্ড, তিনজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২২, ৩ অক্টোবর ২০২২
উত্তরপ্রদেশে পূজামণ্ডপে অগ্নিকাণ্ড, তিনজনের মৃত্যু
অগ্নিকাণ্ডে আহতদের হাসপাতালে নেয়া হয়- ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ভদোহিতে এক দুর্গাপূজা মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৬০ জন।

স্থানীয় সময় রোববার এ দুর্ঘটনা ঘটে।

ভদোহির জেলা প্রশাসক গৌরাঙ্গ রাঠি বলেন, আওরাই থানার অন্তর্গত একটি দুর্গাপুজো মণ্ডপে আগুন লেগে মোট ৪২ জন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

জানা গেছে, ভদোহি-আওরি রোডে অবস্থিত একতা ক্লাবের আয়োজিত পূজা মণ্ডপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

দমকল বিভাগ জানিয়েছে, রাত সাড়ে ৯টার সময় যখন আরতি হচ্ছিল, তখন এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় মণ্ডপে প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে।  আগুন লাগার পর মুহূর্তে মণ্ডপের কাপড়ে লেগে তা ছড়িয়ে পড়ে। পরে মণ্ডপের বাঁশে সেই আগুন লেগে যায়।

সূত্র: এনডিটিভি 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!