ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

চকবাজারে অগ্নিকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন ১৩ অক্টোবর 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৯, ১৩ সেপ্টেম্বর ২০২২
চকবাজারে অগ্নিকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন ১৩ অক্টোবর 
ফাইল ফটো

রাজধানীর চকবাজারের কামালবাগের দেবীদাসলেন ঘাটে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত এ দিন ধার্য করেন। 

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য আদালত  প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন। 

Advertisement

এর আগে, ১৫ আগস্ট দুপুর ১২টার দিকে চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এরপর ঐ ভবন থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত রুবেলের বড় ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!