[ আইন-আদালত ]
চকবাজারে অগ্নিকাণ্ড: রেস্টুরেন্ট মালিকের ৭ দিনের রিমান্ড আবেদন
ছবি: সংগৃহীত
রাজধানীর চকবাজারের কামালবাগের দেবীদাস প্লেন ঘাটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার বরিশাল হোটেলের মালিক মো. ফখর উদ্দিনের সাতদিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে সকালে পুরান ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক রাজীব কুমার সরকার।
.png)
সোমবারের অগ্নিকাণ্ডে ফখর উদ্দিনের রেস্টুরেন্টের ছয় কর্মী ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়েছেন। এ ঘটনায় রেস্টুরেন্টের কর্মী রুবেলের ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!