ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মিসরে চার্চে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২৮, ১৪ আগস্ট ২০২২
মিসরে চার্চে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪১ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

মিসরের কায়রোর অদূরে গিজা শহরের একটি চার্চে আগুনে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো ৫৫ জন।

রোববার (১৪ আগস্ট) ঐ শহরের ইমবাবা এলাকার আবু সিফিন কপটিক চার্চটিতে এ দুর্ঘটনা ঘটে।

দুটি নিরাপত্তা সূত্র জানায়, বৈদ্যুতিক সমস্যা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। ঐ সময় চার্চটিতে প্রায় পাঁচ হাজার লোক সমবেত হয়েছিলেন। আগুনের পর ছোটাছুটিতে পদদলিত হয়ে অনেকে হতাহত হন। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যায় ১৫টি ফায়ার সার্ভিসের গাড়ি।

Advertisement

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দগ্ধ ৫৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ এক বিবৃতিতে বলছে, বিদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

মিসরের প্রেসিডেন্ট দফতর জানায়, প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ ই সিসি কপটিক চার্চের পোপ দ্বিতীয় তাওয়াদরোসের সঙ্গে মোবাইলে আলাপ করেছেন। এসময় তিনি এ ঘটনায় শোক প্রকাশ করেন।

প্রেসিডেন্ট ফেসবুকে জানান, ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাষ্ট্রের সব জরুরি সেবাগুলোতে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছি।

তবে আশার করা হচ্ছে, আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সকাল ৯টায় একটি প্রতিবেদন পেয়েছে তারা। চার্চের দ্বিতীয় তলা ভবনে থাকা শীতাতপ নিয়ন্ত্রিত মেশিন থেকে একটি স্ফুলিঙ্গ বের হওয়ার বিষয়টি তদন্তে উঠে এসেছে।

মন্ত্রণালয় বৈদ্যুতিক শর্টসার্কিটকে আগুনের জন্য দায়ী করেছে। এ আগুন বিশাল ধোঁয়াও সৃষ্টি করেছিল বলে জানা গেছে।

মিসরের প্রধান প্রসিকিউটর হামাদা এল সাউয়ি একটি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তার পক্ষ থেকে একটি দল চার্চের দিকে রওনা হয়েছে।

কপটস মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় খ্রিস্টান সম্প্রদায়। ১০৩ মিলিয়নের মধ্যে ১০ মিলিয়ন হচ্ছে কপটস সম্প্রদায়।

সম্প্রতি মিসরে বারবার আগুনের ঘটনা ঘটছে। ২০২১ সালের মার্চে কায়রোর শহরতলীর একটি টেক্সটাইল কারখানায় আগুনের ২০ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, ২০২০ সালে দুই হাসপাতা আগুনের ঘটনায় ১৪ করোনা রোগী মারা যান ।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!