[ দেশজুড়ে ]
রাস পূর্ণিমায় সুন্দরবনে চলছে ‘রাসমেলা’
ছবি: সংগৃহীত
সুন্দরবনের দুবলারচরে চলছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাসমেলা। এটি ‘রাসলীলা’ নামেও পরিচিত। রোববার থেকে রাস পূর্ণিমায় পূজা ও পুণ্যস্নান শুরু হয়েছে। কার্তিক-অগ্রহায়ণের পূর্ণিমা তিথিতে প্রতিবছর সুন্দরবনের দুবলার চরে বসা এ মেলায় পুণ্যার্থী আর পর্যটক ভিড় করে।
রাসমেলা মণিপুরীদের প্রধান উৎসব হলেও বাঙালি হিন্দু সম্প্রদায় বিভিন্ন স্থানে এ উৎসব পালন করে থাকে। এ উৎসব সুন্দরবনের দুবলার চর ছাড়াও কুয়াকাটা সমুদ্র সৈকতেও পালিত হয়।
শুক্ল পক্ষের চাঁদের আলোয় শোভিত নিরব সুন্দরবন চরাঞ্চল সরব হয়ে উঠেছে আরাধনায়। দুর্গম সাগর-প্রকৃতির অভাবমায় সৌন্দর্য্যরে মাঝে পূর্ণ্য অর্জন আর সঞ্চার যেন মিলে মিশে একাকার হয়ে যায়। কার্তিক-অগ্রাহায়ণে শুক্লপক্ষের ভরাপূর্ণিমা সাগর উছলে ওঠে। চাঁদের আলোয় সাগর-দুহিতা দুবলার চরে আলোর কোল মেতে ওঠে রাস উৎসবে।
.png)
বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলাচরে ও আলোর কোলে রাস পূর্ণিমায় বিভিন্ন পূজা-অর্চনা অনুষ্ঠিত হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!