ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাজারে যাওয়ার পথে বৃদ্ধকে পিটিয়ে হত্যা 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৪, ৯ নভেম্বর ২০২২
বাজারে যাওয়ার পথে বৃদ্ধকে পিটিয়ে হত্যা 
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বাজারে যাওয়ার পথে শাহজাহান আলী নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। এর আগে সকালে ভেড়ামারা উপজেলার চাঁদপুর ইউপির গোবরা গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন শাহজাহান। তিনি কুমারখালী উপজেলার চাঁদপুর ইউপির গোবরা গ্রামের মৃত ইয়াকুব মিস্ত্রির ছেলে।

নিহতের ছেলে সজিব বলেন, বালু নিয়ে আমার বাবার সঙ্গে আইচ উদ্দিনের বিরোধ চলছিল। গত সোমবার সন্ধ্যায় তার বাড়িতে সালিশ বৈঠকে উভয়ের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা হয়। কিন্তু পরদিন মঙ্গলবার সকালে আইচ উদ্দিন ও তার ছেলেরা বাবাকে লাঠি ও হাতুড়ি দিয়ে পিঠিয়ে হত্যা করেছে। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন।

তিনি বলেন, আইচ উদ্দিনের সঙ্গে বৃদ্ধ শাহজাহানের বালু কেনাবেচা নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে শাহজাহানকে লাঠি ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটায় আইচ উদ্দিন ও তার লোকজন। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালেনেয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্তদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!