ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩১ হাজার টাকায় বিক্রি ২৭ কেজি বাঘাইড় 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:১০, ১০ নভেম্বর ২০২২
৩১ হাজার টাকায় বিক্রি ২৭ কেজি বাঘাইড় 
৩১ হাজার টাকায় বিক্রি ২৭ কেজি বাঘাইড় 

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার ২৭ কেজি ওজনের বাঘাইড় ৩১ হাজার টাকা বিক্রি করা হয়েছে। বুধবার রাতে উপজেলার তেলিহাটি ইউপির জৈনা বাজারে মাছটি এক ক্রেতার কাছে ৩১ হাজার টাকা বিক্রি করেন ময়মনসিংহের আনোয়ার হোসেন।

তিনি বলেন, ভৈরব থেকে পাইকারি দামে মাছ কিনে এনে জৈনা বাজার বিক্রি করে থাকি। বড় একটি বাঘাইড় বিক্রি হয়েছে ৩১ হাজার টাকায়। স্থানীয় এক ব্যবসায়ী আলী হোসেন মাছটি কিনে নিয়েছেন।  

জৈনা বাজারের ইজারাদার নাঈম হোসেন বলেন, মাঝেমধ্যেই বাজারে নদ-নদীর বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ বাজারে নিয়ে আসেন ব্যবসায়ীরা। বাজারে বাঘাইড় ছাড়াও চিতল, বোয়াল, কাতল, রুই ও পাঙাসসহ বিভিন্ন প্রকার বড় মাছ পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাজীপুর মাছ
লিংক সফলভাবে কপি হয়েছে!