ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে এলো ইউক্রেনের সাড়ে ৫২ হাজার টন গম

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪২, ১০ নভেম্বর ২০২২
চট্টগ্রামে এলো ইউক্রেনের সাড়ে ৫২ হাজার টন গম
ফাইল ছবি

ইউক্রেন থেকে ম্যাগনাম ফরচুন নামের একটি জাহাজ ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার সকালে খাদ্য নিয়ন্ত্রক (স্টোরেজ অ্যান্ড মুভমেন্ট) আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (৯ নভেম্বর) বিকেলে সরকারি এসব গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায় ওই জাহাজটি।

জানা গেছে, সম্প্রতি ভারত থেকে গম আমদানির চেষ্টা করে সরকার। ভারত রাজি না হওয়ায় রাশিয়া ও ইউক্রেন থেকে জিটুজি ভিত্তিতে গম আনার চুক্তি হয়। যার অংশ হিসেবে এরমধ্যে দুই চালানে রাশিয়া থেকে আসে এক লাখ টনের বেশি গম।

Advertisement

আবদুল কাদের জানান, বৃহস্পতিবার ইউক্রেন থেকে আসা জাহাজ থেকে গমের নমুনা সংগ্রহ করা হবে। পরে ল্যাব টেস্টে চুক্তি অনুযায়ী ধরন ও মান ঠিকঠাক থাকলে আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে খালাস প্রক্রিয়া শুরু হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!