ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে ২১ মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রাতিনিধি
প্রকাশিত: ১৬:০৬, ১০ নভেম্বর ২০২২
নারায়ণগঞ্জে ২১ মামলার আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২১ মামলার আসামিসহ চিহ্নিত দুই ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২১ মামলার আসামিসহ চিহ্নিত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান।

এর আগে বৃহস্পতিবার ভোরে ঢাকার রায়েরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকার সাহাব উদ্দীনের ছেলে নাদির ওরফে নাদিরা ও আড়াইহাজারের নূরেরটেক এলাকার মো. হক আলীর ছেলে মো. রোকন আলী।

Advertisement

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সানোয়ার হোসেন, নূর আলম ও রিপন খন্দকার সঙ্গীয় ফোর্সসহ কুখ্যাত ছিনতাইকারী নাদির ওরফে নাদিরাকে গ্রেফতারের জন্য সানারপাড় নিমাইকাশারী এলাকায় অভিযান পরিচালনা করেন। পরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, ঐ আসামি ঢাকার রায়েরবাগ এলাকায় গা ঢাকা দিয়ে পলাতক রয়েছেন। পরবর্তীতে ঐ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে  রায়েরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তার সহযোগীসহ নাদিরাকে গ্রেফতার করা হয়।

ওসি আরো জানান, গ্রেফতারকৃত আসামি দুজনই চিহ্নিত ছিনতাইকারী। নাদির ওরফে নাদিরার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানাসহ কয়েকটি থানায় দস্যুতা, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র মামলাসহ মোট ২১টি মামলা রয়েছে। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে ৫টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!