বৃহস্পতিবার বিকেলে মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অর্থায়নে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ সময় ৫০ শতাংশ ভর্তুকিতে সিডার মেশিন নিয়েছেন ২০ জন কৃষক এবং পাওয়ার থ্রেসার নিয়েছেন ১৮ জন কৃষক।
এ সময় উপস্থিত ছিলেন- মুকসুদপুরের উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহস্মেদ প্রমুখ।
.png)