[ দেশজুড়ে ]
মেহেরপুরে বাবা-ছেলেসহ ৫ আসামি গ্রেফতার
গ্রেফতার: প্রতীকী ছবি
মেহেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫ পলাতক আসামিকে গ্রেফতার করেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তরপাড়া এলাকার নাজের উদ্দীনের ছেলে মজিরুদ্দীন, তার ছেলে ইসমাইল হোসেন, ফয়সাল হোসেন, একই গ্রামের কোরবান আলীর ছেলে জিয়া শেখ। এছাড়া মাদক মামলার আসামি মেহেরপুর শহরের আকবর আলী ওরফে বাবুর ছেলে আরিফুল ইসলাম।
মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!