ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:০১, ১১ নভেম্বর ২০২২
নান্দাইলে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর 
নান্দাইল থানা। ফাইল ছবি

ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম বইছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সিংরইল ইউপির উদং মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো স্থানীয় আশরাফুল ইসলামের ছেলে আরাফাত হোসেন (৪) ও আমিনুল ইসলামের মেয়ে তাসলিমা আক্তার লোরা (৩)। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।

নান্দাইল থানার এসআই সুজন মিয়া এ তথ‍্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে আরাফাত ও লোরা এক সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ তারা বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা পুকুরের পানিতে দুজনকে ভাসতে দেখে তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!