[ দেশজুড়ে ]
ময়মনসিংহে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পুকুরে ডুবে ফারিয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের কুশকান্দা মাটিচাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফারিয়া একই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, ফারিয়া আরেকটি শিশুর সঙ্গে তাদের বাড়ির দক্ষিণ পাশের পুকুর পাড়ে চলে যায়। এ সময় পা পিছলে সে পুকুরে পড়ে গেলে সঙ্গে থাকা শিশুটি বাড়িতে খবর দেয়। পরে ফারিয়াকে উদ্ধার করে ফুলপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ফুলপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মোতালিব চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!