আটককৃত মো. আনোয়ার হোসেন (৩৫) সদর উপজেলার শুল্লকিয়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শুল্লকিয়া গ্রামের আনোয়ার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। একপর্যায়ে তিনি জানান, তার স্ত্রী জেসমিন ধর্ষণের শিকার হয়েছেন। ৯৯৯ এর মাধ্যমে এমন খবর পেয়ে সুধারাম থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তারা গিয়ে জানতে পারে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
.png)
পরে আটককৃত আনোয়ার স্বীকার করেন, তিনি মজা করার জন্য এমন কল করেছেন। আনোয়ার এর আগেও ৯৯৯-এ ফোন করে এমন মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি করেছিল।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশকে মিথ্যা তথ্য সরবরাহ করার অপরাধে আনোয়ারকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।