ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মনের আশা পূরণ করছে কালের সাক্ষী বটগাছ! 

হাসান পিন্টু, লালমোহন, ভোলা
প্রকাশিত: ১৭:২০, ১২ নভেম্বর ২০২২
মনের আশা পূরণ করছে কালের সাক্ষী বটগাছ! 
ছবি ডেইলি বাংলাদেশ

অন্তত ২০০ বছর আগের একটি বটগাছ। এ গাছের কাছে মানত করলেই পূরণ হয় মনের সব আশা। বিপদ পড়েও ঐ বটগাছের কাছে গেলে রক্ষা মিলে বিপদ থেকে। 

ঘটনাটি আশ্চর্যজনক মনে হলেও এমনটাই বিশ্বাস করেন ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকার শ্রী শ্রী কৃষ্ণকালী মন্দিরের আশপাশের হিন্দু সম্প্রদায়ের লোকজন। বছরের পর বছর ঐ এলাকার হিন্দু সম্প্রদায়ের শত শত মানুষ এ আশ্চর্যজনক বিশ্বাস ধারণ করে আসছেন নিজেদের মধ্যে। 

স্থানীয় দীনেশ কর্মকার ও বিকাশ দাস জানান, প্রতি বছর দুইবার এ বটগাছকে পূজা করা হয়। যেখানে হয় কালি ও স্বরস্বতী পূজা। এ সময় কেউ কোনো কিছু মানত করে পূজা করলে তা পূরণ হয়। অনেকে দূর-দূরান্ত থেকে মানত করতে আসেন এখানে। কেউ কেউ আবার বিপদে পড়েও মানত করেন, বিপদ থেকে রক্ষা পেতে।

Advertisement

লালমোহনের গজারিয়া শ্রী শ্রী কৃষ্ণকালী মন্দিরের অর্থ সম্পাদক স্বপন কুমার মজুমদার বলেন, আমার বয়স প্রায় ষাট বছর। আমার জন্মেরও বেশ কয়েক বছর আগের এ বটগাছ। যা অনেক ইতিহাসের স্বাক্ষী। তাই ঐতিহ্যবাহী এ বটগাছটিকে সরকারিভাবে সংরক্ষণের উদ্যোগ নেয়া জরুরি। যাতে করে আরো বেশ কয়েক বছর টিকে থাকতে পারে এ বটগাছ।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!