মৃত আজমাইল বোচাগছ গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
জানা যায়, শিশুটির পরিবারের লোকেরা বাড়ি থেকে কিছুদূরে একটি পুকুরে মাছ ধরতে যান। এদিকে পাশে থাকা আরেকটি পুকুরের পাশে শিশুটি খেলা করছিলো। খেলার ছলে পুকুরের পানিতে পড়ে যায় সে। বেশ কিছুক্ষণ পর শিশুটির বাবা পুকুর থেকে ওপরে উঠলে পাশের পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে। সেখান থেকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকি হাসপাতালে ছুটে যান।
.png)
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।