রোববার দুপুরের দিকে উপজেলার গোপালপুর ইউপির চান্দড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রিয়ান ওই গ্রামের মফিজুল ইসলামের ছেলে। সে গোপালপুর নূরানী মাদরাসার শিক্ষার্থী ছিল।
জানা গেছে, রোববার দুপুরে মাদরাসা থেকে শেষে বাড়িতে আসে রিয়ান। পরে ঘরের মধ্যে একা খেলা করছিলো সে। এ সময় বাইরে কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তার মা। কাজ শেষে ঘরে গিয়ে দেখেন জানালার গ্রিলের সঙ্গে ঝুলে আছে সে। ওই সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশু রিয়ানের মৃত্যু হয়েছে।
.png)
আলফাডাঙ্গা থানার ওসি মো. আবু তাহের জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।