১২৩০ লিটার চোরাই ডিজেলসহ ৪ চোরাকারবারী আটক
ফেনীর লালপোল এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৩০ লিটার চোরাই ডিজেলসহ ৪ চোরাকারবারীকে আটক করেছে র্যাব। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডিজেলের মূল্য ১ লাখ ৩৪ হাজার টাকা। সোমবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন ফেনী সদর উপজেলার শর্শদী ইউপির দক্ষিণ খানবাড়ির জয়নাল আবেদীনের ছেলে মো. আহাম্মদ আলী, মৃত ওবায়দুর রহমানের ছেলে মো. খুরশিদ আলম, পশ্চিম সিলোনিয়া এলাকার আবদুল মুন্নাফের ছেলে মো. খুরশিদ আলম ও মৃত হামিদুর রহমানের ছেলে নিজাম উদ্দিন।
র্যাব-৭, ফেনী ক্যাম্প জানায়, অবৈধ চোরাই ডিজেল সিএনজিসহ ফেনীর লালপোল বাজার মেসার্স হোসেন ব্রাদার্স এর সামনে অবস্থান করছে চোরাকারবারীরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ চোরাকারবারীকে আটক করে র্যাব। এ সময় বিভিন্ন সাইজের ১২টি তেলের গ্যালন ও ৪টি ড্রামে ১ হাজার ২৩০ লিটার চোরাইকৃত ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাই ডিজেলের মূল্য ১ লাখ ৩৪ হাজার টাকা ও তেল বহনকারী কাগজপত্র বিহীন সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
.png)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, দীর্ঘদিন যাবৎ তারা অবৈধভাবে বিভিন্ন এলাকা থেকে চোরাই ডিজেল সংগ্রহ করে পরবর্তীতে ফেনীসহ আশেপাশের জেলার বিভিন্ন জনসাধারণের কাছে বিক্রয় করে আসছে।
ফেনীস্থ র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, আটককৃত ব্যক্তিদের ও উদ্ধারকৃত ডিজেল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।