ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্যামেরার আলো দেখলেই হা করছে মাছ

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৮, ১৫ নভেম্বর ২০২২
ক্যামেরার আলো দেখলেই হা করছে মাছ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর একটি বাজারে উঠেছে বিরল প্রজাতির একটি মাছ। লম্বা প্রায় আড়াই ফুট। ওজন দেড় কেজি। ক্যামেরার আলো কিংবা কোনো কিছু সামনে নিলেই মুখ হা করছে মাছটি। বিরল প্রজাতির জীবিত এ মাছটি দেখতে দোকানে ভিড় করছে মানুষ। 

সোমবার সন্ধ্যার পর শহরের নিউমার্কেট বাজারের রতন মোল্লার দোকানে বিক্রির জন্য রাখা হয় মাছটি। তবে স্থানীয়রা বলেছেন, এটি ম্যাদ বাইন-তেলকুমার মাছ। কিন্তু মৎস্য বিভাগ বলছে, এটি মূলত ইউরোপীয় বাইন মাছ।

মাছ বিক্রেতা রতন মোল্লা জানান, সোমবার বিকেলে লাউকাঠি নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়ে মাছটি। পরে ২০০ টাকা কেজি দরে এটি কেনেন তিনি। এখন ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করতে চান তিনি।

Advertisement

বাজারে আসা ক্রেতারা জানান, এটি মাছ নাকি অন্য কিছু, তা নিয়ে সন্দেহ আছে। এ কারণে মাছটির দরদাম করছেন না কেউ। তবে জীবিত এই মাছটি দেখতে ভিড় করছে মানুষ।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম বলেন, এটি মূলত ইউরোপীয় বানমাছ। ইউরোপীয় ঈল নামেও এটি পরিচিত। এটি ঈল প্রজাতির একটি সাপের মত ক্যাটাড্রামাস মাছ, এগুলো সাধারণত ৬০ থেকে ৮০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!