ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিনামূল্যে সার-বীজ পেলেন ২৪৬০ কৃষক

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৫, ১৫ নভেম্বর ২০২২
বিনামূল্যে সার-বীজ পেলেন ২৪৬০ কৃষক
কৃষকদের হাতে সামগ্রী তুলে দেন অতিথিরা

গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দুই হাজার ৪৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খায়রুল ইসলাম পাভেল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিটুল রায় প্রমুখ।

Advertisement

কৃষকদের মাঝে ২০ কেজি গম, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, দুই কেজি ভুট্টা বীজ, এক কেজি সরিষা বীজ, এক কেজি সূর্যমুখী, এক কেজি পেঁয়াজ বীজ, পাঁচ কেজি মুগডাল বীজ, পাঁচ কেজি মসুর ডাল বীজ, আট কেজি খেসারি ডাল বীজ ও আট কেজি করে চীনা বাদাম বীজ বিতরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!