[ দেশজুড়ে ]
চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় যুবক নিহত
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ভটভটির ধাক্কায় ইসরাফিল নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহিদ নামে আরো একজন আহত হন।
বুধবার সন্ধ্যায় নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাফিল রাজশাহীর তানোর উপজেলার বৈদ্যপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, ইসরাফিল মোটরসাইকেলযোগে বকুলতলা বাজার এলাকা দিয়ে যাচ্ছিলেন। পথে একটি ভটভটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইসরাফিল নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা জাহিদ নামে আরো এক আরোহী আহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁপাইনবাবগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!