[ দেশজুড়ে ]
বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি
বরগুনার তালতলীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোখলেস সরদার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কড়াইবাড়ীয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মোখলেস সরদার কড়াইবাড়ীয়া গ্রামের এমতাজ উদ্দীন সরদারের ছেলে।
জানা যায়, মোখলেস সরদার কড়াইবাড়ীয়া বাজার এলাকায় একটি গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মোখলেস সরদারকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!