[ দেশজুড়ে ]
চট্টগ্রামে ৫ ছিনতাইকারী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ছুরি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির। এর আগে, বুধবার রাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পুরাতন রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ফারুকুল ইসলাম নয়ন, ইসতিয়াক রিমন ইমন, মো. মুন্না, মো. সুমন এবং মো. শাকিল।
ওসি জাহিদুল কবির বলেন, পুরাতন রেলস্টেশন এলাকা থেকে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!