ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সবজির নিচে ফেনসিডিল নিয়ে যাওয়ার পথে স্বামী-স্ত্রী ধরা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৭, ১৭ নভেম্বর ২০২২
সবজির নিচে ফেনসিডিল নিয়ে যাওয়ার পথে স্বামী-স্ত্রী ধরা
ফেনসিডিলসহ আটক তিনজন

ফরিদপুরের নগরকান্দায় সবজির নিচে ৬৫০ বোতল ফেনসিডিল নিয়ে যাওয়ার পথে স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বৃহস্পতিবার বিকেলে নগরকান্দা থানাধীন জয়বাংলার মোড় থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ৪১ বছর বয়সী জাহিদ হাসান, তার স্ত্রী ৩৭ বছরের রুপা বেগম ও ৩০ বছরের সাদিয়া বেগম। তারা যশোর ও চুয়াডাঙ্গার বাসিন্দা।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানাধীন জয়বাংলার মোড়ে একটি বাসে তল্লাশি চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা বস্তা থেকে ৬৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যা সবজির আড়ালে ছিল।

Advertisement

তিনি বলেন, গোপালগঞ্জ থেকে বাসে করে ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন আটক তিনজন। চুয়াডাঙ্গার সীমান্ত দিয়ে তারা এসব ফেনসিডিল আনেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!