[ দেশজুড়ে ]
হবিগঞ্জে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর
হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল -ফাইল ছবি
হবিগঞ্জের বানিয়াচংয়ে মাটিভর্তি ট্রাক্টরের নিচে চাপা পড়ে নাজিম হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইকরাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিম হোসেন ওই গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, নাজিম হোসেন নামে ওই শিশুটি তাদের বাড়ি পাশে একটি জমিতে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছিল। এ সময় ওই জমির পাশের একটি সড়ক দিয়ে মাটিভর্তি ট্রাক্টর যাওয়ার সময় নাজিম চাকার নিচে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়।
তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!