[ দেশজুড়ে ]
গোবিন্দগঞ্জে ইয়াবা-ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম ও জাকারিয়া আলম সরকার নামে দুই মাদক ব্যবসায়ীকে ৩৫০ ইয়াবা ও ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
গ্রেফতার জাহিদুল ইসলামের বাড়ি গোবিন্দগঞ্জ পৌরসভার চক রহিমাপুর মন্ডলপাড়া গ্রামে ও জাকারিয়া আলম সরকারের বাড়ি পৌরসভার ঝিলপড়া এলাকায়। জাহিদুলের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল ও ৩০০ ইয়াবা এবং জাকারিয়ার থেকে ৫০ ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার অভিযান চালিয়ে তাদের থেকে এসব মাদক উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কয়েকটি মামলাও রয়েছে। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।
.png)
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফরের উপপরিচালক পরিচালক মামুনুর রশিদ বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলার পর সন্ধ্যায় থানায় সোপর্দ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!