ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই শিশু সন্তানের অপহরণকারীকে হাতেনাতে ধরলেন মা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫২, ২০ নভেম্বর ২০২২
দুই শিশু সন্তানের অপহরণকারীকে হাতেনাতে ধরলেন মা
ফেনী মডেল থানা। ফাইল ছবি

ফেনী শহরের দক্ষিণ চাঁড়িপুর এলাকায় রোববার সকালে দুই শিশুকে অপহরণের সময় মিনা নামে এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক মিনা ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউপির রানীরহাট এলাকার কম্পিউটার ইনস্টিটিউট সংলগ্ন মিজি বাড়ির আলী হোসেনের স্ত্রী।

জানা যায়, সকাল ৮টার দিকে দক্ষিণ চাঁড়ীপুর এলাকার করিম মিয়ার কলোনি থেকে দুই বোন পলি ও রিয়া মনিকে হাতে নিয়ে অপহরণের উদ্দেশ্যে হাঁটতে থাকে মিনা। এ সময় পলি-রিয়ার মা সালমা বেগম পথ গতিরোধ করলে মিনা ওই দুই শিশুর মা-বাবা নেই বলে জানায়। একপর্যায়ে সালমার শোরচিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে মিনাকে আটক করে।

মামলার বাদী সালমা বেগম জানান, তার গ্রামের বাড়ি লক্ষীপুর হলেও তিনি ৪ শিশু সন্তান জুয়েল, পলি, রিয়া ও জোবায়েদকে নিয়ে দীর্ঘদিন চাঁড়ীপুর এলাকায় বসবাস করেন। বাসা-বাড়িতে কাজ করে সংসার চালান। দীর্ঘদিন আগে তার স্বামী আবদুল বারেক মারা যান। রোববার সকালে কাজ শেষে বাসায় ফেরার পথে মেয়েদের অপহরণের দৃশ্য দেখতে পেয়ে ওই নারীকে আটক করি।

Advertisement

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা হয়েছে। আটক মিনাকে সোমবার আদালতে পাঠানো হবে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!