ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশ্রয়ণ কেন্দ্রে কাজ করতে গিয়ে নিথর শ্রমিক

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৮, ২২ নভেম্বর ২০২২
আশ্রয়ণ কেন্দ্রে কাজ করতে গিয়ে নিথর শ্রমিক
ফাইল ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি আশ্রয়ণ কেন্দ্রে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২৫ বছর বয়সী রাজু নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার রাতে উপজেলার বামনী ইউপির বাংলাবাজার এলাকার পাশে পাল বাড়িতে এ দুর্ঘটনা ঘটেছ। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রাজুর সহকর্মী ফারুখ হোসেন বলেন, আশ্রয়ণ কেন্দ্রে কাজ করার সময় অসাবধানতাবসত জানালার কাছে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন রাজু। পরে তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।  

Advertisement

তিনি আরো বলেন, রাজু নোয়াখালীর চরজব্বার থানার উত্তর চরমজিব গ্রামের আবুল বাশার ও পারুল বেগমের দ্বিতীয় ছেলে। তিনি ৬ মাস আগে বিয়ে করেন। তিনি সহকর্মীদের সঙ্গে পালবাড়ীতে আশ্রয়ণ কেন্দ্রেই থাকতেন। 

রায়পুর থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, মৃতের পরিবার ও সহকর্মীদের অনুরোধে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা সহযোগিতা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!