[ দেশজুড়ে ]
বিদ্যুৎস্পৃষ্টে মায়ের সামনেই প্রাণ গেল ছেলের
ছবিতে হেলাল উদ্দিন
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মায়ের সামনেই ছেলের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভূবনঘর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত যুবকের নাম হেলাল উদ্দিন। তিনি পেশায় একজন গাড়ি চালক ছিলেন।
জানা যায়, সকালে বাড়ির অদূরে বৈদ্যুতিক মেশিনে ধান মাড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন হেলাল। পাশেই হেলালের মা কাজ করছিলেন। অসাবধানতাবশত ধান মাড়ানোর মেশিন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন হেলাল। পরে হেলালকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!