[ দেশজুড়ে ]
হঠাৎ বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে জসীম উদ্দিন নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের টানচারা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মৃত জসীম উদ্দিন টানচারা গ্রামের শুক্কু খলিফার ছেলে। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার গাঙ্গেরকুট উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালে এসএসসি পরীক্ষায় অংশগগ্রহণ করেছিল।
জানা যায়, বৃহস্পতিবার রাতে জসীম স্থানীয় বশির ডাক্তারের বাড়িতে বৈদ্যুতিক সমস্যার মেরামত করতে যায়। মেরামতের কাজ করার সময় বিদ্যুৎ ছিলো না, হঠাৎ বিদ্যুৎ চলে এলে জসীম বৈদ্যুতিক স্পর্শ হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন জসীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!