ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের সঙ্গে লাকড়ি কুড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১২, ২২ নভেম্বর ২০২২
মায়ের সঙ্গে লাকড়ি কুড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর 
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মায়ের সঙ্গে লাকড়ি কুড়াতে গিয়ে পুকুরে ডুবে আরিফা আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউপির লেঙ্গরদী এলাকায় এ ঘটনা ঘটে। আরিফা ওই ময়মনসিংহের ফুলপুর থানার ভাটপাড়া এলাকা আইয়ুব আলীর মেয়ে। তারা লেঙ্গরদী এলাকায় ভাড়া থাকেন।

স্থানীয়রা জানান, আইয়ুর আলীর স্ত্রী রাহিমা তার মেয়ে আরিফাকে নিয়ে লেঙ্গরদী এলাকার ইটভাটা এএমবি ব্রিকসের পরিত্যক্ত কাঠ বাগানে লাকড়ি কুড়াতে যান। এক পর্যায়ে পেছনে ফিরে দেখেন আরিফা নেই। পরে আশপাশ এলাকায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় খোঁজার পর বিকেলের দিকে ইটভাটার ভেতরের পুকুরে তার দেহ ভেসে ওঠে। তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. উত্তম কুমার দাশ গুপ্ত বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, কোনোরকম অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!