[ দেশজুড়ে ]
বাবা-মায়ের ঝগড়ায় প্রাণ গেল ছোট্ট জাকারিয়ার
ফাইল ছবি
দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মারধরের সময় আঘাত পেয়ে জাকারিয়া নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৬টার দিকে উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউপির দক্ষিণ সালন্দাপুর স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু জাকারিয়া একই এলাকার দেলোয়ার হোসেন ও জাকিয়া দম্পতির ছেলে।
জানা যায়, বুধবার ভোরে শিশু জাকারিয়ার বাবা দেলোয়ার হোসেন ও মা জাকিয়ার মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে দেলোয়ার তার স্ত্রী জাকিয়াকে মারতে গেলে পাশে থাকা জাকারিয়ার গায়ে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় জাকারিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক নূর আলম সিদ্দিকী।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!