ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫২, ২৩ নভেম্বর ২০২২
আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৫ ব্রাজিল সমর্খক। গতকাল মঙ্গলবার আর্জেন্টিনা ও সৌদি আরব খেলার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, আর্জেন্টিনা- সৌদি আরবের খেলা শেষে গোপালগঞ্জ সদরের নবীনবাগ মার্কাস মহল্লায় সন্ধ্যায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। 

এতে আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিলের ৫ সমর্থক আহত হয়। আহতদের মধ্যে মার্কাস মহল্লার বিপ্লব জমাদারের ছেলে সুব্রত জমাদার এবং অরুন জমাদারের ছেলে আশিক জমাদারকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকী তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। 

Advertisement

গোপালগঞ্জ সদর থানার ডিউটি অফিসার জানান এ নিয়ে এখন পর্যন্ত থানা পুলিশে কোনো লিখিত অভিযোগ আসেনি।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!