ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০০:০৫, ১৮ নভেম্বর ২০২২
গোপালগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
ছবি: সংগৃহীত

গোপালগ‌ঞ্জের গোপীনাথপু‌রে বালুবোঝাই ট্রা‌কের সঙ্গে বা‌সের ধাক্কায় তিন যাত্রী নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হ‌য়ে‌ছেন।

বৃহস্প‌তিবার রাত ১১টার দি‌কে ঢাকা-খুলনা মহাসড়‌কের গোপীনাথপু‌র উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

কা‌শিয়ানীর ভা‌টিয়াপাড়া হাইও‌য়ে পু‌লি‌শের প‌রিদর্শক আবু নাঈম মো. তোফা‌জ্জেল হক ঘটনার সত্যতা স্বীকার ক‌রে‌ছেন।

Advertisement

তিনি জানান, ঢাকা থে‌কে গোপালগঞ্জমুখী ইমাদ প‌রিবহ‌নের এক‌টি বাস ঘটনাস্থ‌লে সড়‌কের দাঁড়ি‌য়ে থাকা বালুবোঝাই ট্রা‌কের পেছ‌নে ধাক্কা দেয়। এতেবাস‌টির সাম‌নের অংশ দুম‌ড়ে-মুচ‌ড়ে গি‌য়ে ঘটনাস্থ‌লেই তিন যাত্রী নিহত ও অন্তত ১৫ জন আহত হ‌ছেন। পু‌লিশ ও ফায়ার সা‌র্ভি‌স হতাহত‌দের উদ্ধার ক‌রে গোপালগঞ্জ জেনা‌রেল হাসপাতা‌লে পা‌ঠি‌য়ে‌ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!