নরসিংদীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
নরসিংদীতে যাত্রীবাহী বাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নারী ও শিশুসহ আরো চারজন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের ভাটপাড়া টাকশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের শুক্কুর আলীর ছেলে আমির হামজা ও নরসিংদীর পাঁচদোনা এলাকার একাব্বর মিয়ার ছেলে মজিবুর রহমান। আহতরা হলেন- অটোরিকশার যাত্রী গাজীপুরের টঙ্গী এলাকার ঝর্ণা, তনুশ্রী, তাপসী এবং টাঙ্গাইলের কাজলা দাস।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার উপপরিদর্শক শাহাদাৎ হোসেন।
তিনি বলেন, পাঁচদোনা মোড় থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি ঘোড়াশাল যাচ্ছিল। অটোরিকশাটি ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কের ভাটপাড়া টাকশাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক ঢাকা থেকে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মানা যান আমির হামজা। হাসপাতালে নেয়ার পথে মারা যান মজিবুর রহমান। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এ সময় আহত হন নারী ও শিশুসহ আরো চারজন। তাদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
মাধবদী থানার ওসি রকিবুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে বাস নিয়ে পালিয়েছেন চালক।