ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাইকেল-বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুইজনের

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৯, ১ অক্টোবর ২০২২
সাইকেল-বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুইজনের
ফাইল ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার বিকেলে উপজেলার তেঘরীহুদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া গ্রামের মাজেদুল হকের ছেলে ১৭ বছর বয়সী আরিফুল ইসলাম এবং একই গ্রামের ৪৫ বছর বয়সী আলেক মণ্ডল। মাদরাসার ছাত্র ছিলেন আরিফুল।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে গাজীরবাজারে যাচ্ছিলেন আরিফুল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে আরিফুল ও বাইসাইকেল আরোহী আলেক মণ্ডল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত অবস্থায় আলেক মণ্ডলকে যশোরে পাঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, আরিফুল ইসলাম বিকেলে মারা গেছেন। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় যশোরে মারা গেছেন আলেক মণ্ডল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!