[ দেশজুড়ে ]
সড়ক দুর্ঘটনায় ছেলের পর দুই পা বিচ্ছিন্ন মায়েরও মৃত্যু
ছবি : ডেইলি বাংলাদেশ
পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলি ও অটোর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১০ বছরের ছেলে জিহাদের মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় তার মা মুক্তা বেগমেরও মৃত্যু হয়েছে। শনিবার রাতে বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যান তিনি।
এর আগে শনিবার দুপুরে উপজেলার বালীয়াতলী ইউপির মুসুল্লিয়াবাদ এলাকায় কুয়াকাটার বিকল্প সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে নিহত হয় শিশু জিহাদ। বিচ্ছিন্ন হয়ে যায় তার মায়ের দুই পা। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয় জিহাদের বড় বোন মীম আক্তার, ছোট ভাই ছয় বছরের জুনায়েদ ও দাদী জাহানারাসহ অটোর আরো সাত যাত্রী। তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় তাদের বরিশাল সেবাচিমে পাঠায় পুলিশ।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এ ঘটনায় ট্রলির মালিক ও চালককে আসামি করে মামলা করা হয়েছে। তাদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!