ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কানে হেডফোন লাগিয়ে রেল লাইনে বসে গেমস খেলা যুবকের পা বিচ্ছিন্ন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৫, ১২ মার্চ ২০২২
কানে হেডফোন লাগিয়ে রেল লাইনে বসে গেমস খেলা যুবকের পা বিচ্ছিন্ন
আহত জিহাদ ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় রেল লাইনে বসে পাবজি গেমস খেলা অবস্থায় জিহাদ নামে এক যুবকের ট্রেনে কাটা পড়ে বাম পা বিচ্ছিন্ন হয়েছে। জিহাদ নগরীর বসুপাড়া এলাকার বাচ্চু হাওলাদারের ছেলে।

শুক্রবার সাড়ে ৭টার দিকে মহানগরীর নিউমার্কেট এলাকার শিল্পব্যাংক ভবন ১০ তলার পেছনে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খুলনা রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আশিক আহমেদ বলেন, খুলনা রেল স্টেশনের অদুরে লাইনে বসে ৫ বন্ধুর সঙ্গে বসে জিহাদ মোবাইলে পাবজি গেমস খেলছিল। পুরাতন স্টেশন থেকে একটি ইঞ্জিল নতুন স্টেশনের দিকে আসছি এসময় হর্ন দিলেও কানে হেডফোন থাকায় হর্ন শুনতে পারেনি। যার কারণে বাকি বন্ধুরা সরে গেলেও জিহাদ সরতে পারেনি।  লাইনের ওপর জিহাদের থাকা বাম পা ইঞ্জিলে কাটা পড়ে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

খুলনার জিআরপি (রেলওয়ে) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ বলেন, মোবাইলে পাবজি খেলা অবস্থায় ট্রেনের ইঞ্জিলে জিহাদের বাম পা কাটা পড়েছে। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।   

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!