ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় ঝড়ে গাছচাপায় নারীর মৃত্যু

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৬, ২৭ ফেব্রুয়ারি ২০২২
খুলনায় ঝড়ে গাছচাপায় নারীর মৃত্যু
ফাইল ছবি

খুলনার রূপসায় নারিকেল গাছের নিচে চাপা পড়ে কৃষ্ণা পাল নামে ৫০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের নারকেলি চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষ্ণা পাল একই গ্রামের নিখিল পালের স্ত্রী।

নিহতের স্বামী জানান, সন্ধ্যায় বাড়ির উঠানে টিউবওয়েলের কাছে যান কৃষ্ণা পাল। এ সময় হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ে ভেঙে পড়া নারিকেল গাছের নিচে চাপা পড়ে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Advertisement

রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পিকিং বলেন, হাসপাতালে আনার আগেই কৃষ্ণা পাল মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: খুলনা নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!