বুধবার (৩০ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী। নিহত ফকর উদ্দিনের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কোচাশহর গ্রামে।
.png)
তার বাবা ফিরোজ মিয়া বলেন, ছেলের মরদেহ এখনো হাসপাতালের মর্গে আছে। বাড়িতে এনে তার দাফনের ব্যবস্থা করা হবে।
স্থানীয়রা জানায়, ফকর উদ্দিন বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন। ফুলোহার গ্রামে প্রতিবছর ৩০ মার্চ হিন্দু সম্প্রদায়ের বারুণীর মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় বিক্রির জন্য বেলুনে গ্যাস দিয়ে ফোলানোর সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে তার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা মাহবুর রহমান গুরুতর আহত হন। মেলায় থাকা লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠান। পরে বুধবার রাতে তিনি মারা যান।