বুধবার রাত ১০টার দিকে মহানগরীল খালিশপুর থানাধীন আজিজের মোড় এলাকায় মো. জাফর বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে মো. জাফর বিশ্বাস অচেতন হয়ে পড়েন। তিনি ওই এলাকার সামাদ বিশ্বাসের ছেলে জাফর বিশ্বাস।
আরো পড়ুন: দুটি লাশই একজনের বলে দাবি পরিবারের, সিলেটজুড়ে চাঞ্চল্য
.png)
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজিজের মোড়ের নিজ বাসার ভেতরে বসে কোরআন পড়ছিলেন জাফর বিশ্বাস। হঠাৎ করে অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের অন্ধকারে বাসার বারান্দায় ৩টা ককটেল ছুড়ে মারলে দুটি বিস্ফোরিত হয়। এতে ঘরের ভেতরে থাকা জাফর বিশ্বাস ভয়ে অচেতন হয়ে পারেন। পরে তার আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার সকালে খালিশপুর থানার ওসি কামাল হোসেন খান বলেন, জাফর বিশ্বাসের টিনসেট বাড়ির বারান্দায় ২টি ককটেল বিস্ফোরণ হয়েছে। একটি ড্রেনের মধ্যে পাওয়া গেছে। এগুলো হাতে তৈরি ককটেল। জাফর বিশ্বাস ঘরের ভেতরে থাকায় বিকট শব্দে তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে তিনি আহত হননি।