ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতকানিয়ায় নির্বাচনে দুইপক্ষের গোলাগুলি, ককটেল বিস্ফোরণ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৭, ৭ ফেব্রুয়ারি ২০২২
সাতকানিয়ায় নির্বাচনে দুইপক্ষের গোলাগুলি, ককটেল বিস্ফোরণ
(ছবি: সংগৃহীত)

সপ্তম ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রের বাইরে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয় বলে জানা গেছে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন: শহর থেকে বাড়ি ফেরা হলো না শাহ আলমের

Advertisement

জানা যায়, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীনের সমর্থকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী মো. আকতার হোসেনের সমর্থকদের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে কেন্দ্র দখলে নিতে উভয়পক্ষে গোলাগুলি হয়। এ সময় কেন্দ্রের বাইকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।  

সাতকানিয়া থানার ওসি মুহাম্মদ আবদুল জলিল জানান, ভোটকেন্দ্রে দুইপক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!