নিহত জোবাহার মোল্যা মাদারীপুর সদর উপজেলার রামরানাদিয়া গ্রামের নূর মোহাম্মদ মোল্যার ছেলে। ময়নাতদন্তের জন্য তার লাশ শরীয়তপুর সদর হাসপাতালে রাখা হয়েছে।
সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়রা দুই পা বিচ্ছিন্ন অজ্ঞাত লাশটি দেখে থানায় খবর দেয়। দুপুর ৩টার দিকে তার নাম-পরিচয় শনাক্ত করে পুলিশ। এর আগে, ভোর সোয়া ৫টার দিকে ঐ ব্যক্তিকে স্থানীয় একটি দোকান থেকে বের হতে দেখা যায়।
.png)
আংগারিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস জানান, দ্রুতগামী কোনো ভারি যানবাহন ঐ ব্যক্তির উপরে উঠে যায়। এতে তার দুই পা বিছিন্ন হয়ে যায়। এছাড়া রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘাতক যানবাহন ও চালককে খুঁজছে পুলিশ।