মো. ওহাব আলী নোয়াখালী সদর উপজেলা পশ্চিম চর মদুয়া এলাকার নজির আহাম্মদের ছেলে। তিনি খাগড়াছড়ির ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিম অ্যান্ড ব্রাদার্সে কর্মরত ছিলেন।
জানা যায়, বিকেল তিনটার দিকে মোটরসাইকেল যোগে মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি যাচ্ছিলেন মো. ওহাব আলী এ সময় মাটিরাঙ্গার নতুনপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এ সময় তার শরীর থেকে একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের নিচে দুমড়েমুছড়ে যায়।
.png)
স্থানীয়রা মো. ওহাব আলীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে আনার প্রক্রিয়া চলছে। তাছাড়া এর চালক পলাতক রয়েছেন।