[ রাজধানী ]
পোস্তগোলা ব্রিজে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ছবি: সংগৃহীত
রাজধানীর পোস্তগোলা ব্রিজে রাইদা পরিবহনের একটি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. রাসেল মোল্লা ও কামরুল ইসলাম।
পথচারী তামিম শিকদার বলেন, পোস্তগোলা ব্রিজে রাইদা পরিবহনের বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় পিকআপের চালক ও হেলপারকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে বিক্ষুব্ধ জনতা।
তিনি আরো বলেন, রাসেল মোল্লা বরিশালের বানারীপাড়া থানার মুকুল মোল্লার সন্তান ও কামরুল ইসলাম নোয়াখালীর সেনবাগ থানার গোলাম মোস্তফার সন্তান। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর/এআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!