বুধবার বিকেলে আটককৃত চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, মেহেরপুর শহরের ১নং ওয়ার্ডের ঘোষপাড়া এলাকার শফিকুল ইসলামের স্ত্রী বহুল আলোচিত রুমানা ইয়াসমীন ওরফে রুমা (৪৫), তার সহযোগী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের খাঁপাড়া এলাকার রাসেল আহমেদের মেয়ে বর্তমানে বামনপাড়া এলাকার বিলকিস রাবেয়া ওরফে টুম্পা (২৫), ঘোষপাড়া এলাকার দুলাল শেখের ছেলে শাজাহান (২৬) ও আখের আলীর ছেলে হাসান আলী (২৮)।
.png)
এর আগে চুয়াডাঙ্গা শহরের ১নং ওয়ার্ডের মাঝপাড়া এলাকার সবজি আড়ত ব্যবসায়ী স্বপন আলীর স্ত্রী উম্মে রুমানা সিদ্দিকা বাদী হয়ে বুধবার (২৩ নভেম্বর) মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।