ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমে পড়ে শরীয়তপুরে তাইওয়ানের তরুণী, নাম পাল্টে বিয়ে

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৩, ২৪ নভেম্বর ২০২২
প্রেমে পড়ে শরীয়তপুরে তাইওয়ানের তরুণী, নাম পাল্টে বিয়ে
মা-বাবা, ভাই ও স্বামীর সঙ্গে নিনা ছৈয়াল

বার ৩৪ বছর বয়সী রমজান ছৈয়ালের প্রেমে পড়ে শরীয়তপুরের নড়িয়ায় এসেছেন তাইওয়ানের তরুণী লিইউ হুই। বৃহস্পতিবার দুপুরে তাদের বিয়ে হয়। ৩১ বছরের লিইউ হুই নিজের ধর্ম ছেড়ে নামও পরিবর্তন করেছেন। স্বামীর সঙ্গে মিল রেখে নাম রেখেছেন নিনা ছৈয়াল।

রমজানের বাড়ি নড়িয়া পৌর শহরের ৮ নম্বর পশ্চিম লোনশিং গ্রামে। তিনি একই গ্রামের জামাল উদ্দিন ছৈয়ালের ছেলে। মা-বাবা আর ভাইকে নিয়েই সোমবার বাংলাদেশে আসেন তাইওয়ানের এ তরুণী। একই দিন ঢাকার আদালতে আইনজীবীর মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন নিনা। এরপর মঙ্গলবার রমজানের বাড়িতে আসেন তারা।

রমজান বলেন, মাধ্যমিক পাস করে ছয় বছর আগে মালদ্বীপে যাই। সেখানে আমি ও নিনা একই কোম্পানিতে কাজ করতাম। কাজের সুবাদে আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর প্রেমে রূপ নেয়। দুই বছর আগে আমি বাংলাদেশে ও নিনা নিজ দেশে ফিরে যান। তবে আমাদের যোগাযোগ ছিল। পরে দুবাইয়ে চাকরি হয় নিনার। ভালোবাসার টানে আমিও দুবাই যাই। অবশেষে বিয়ে করতে নিনা বাংলাদেশে আসেন।

Advertisement

ভাঙা ভাঙা গলায় নববধূ নিনা ছৈয়াল বলেন, আমি বাংলাদেশকে ভালোবাসি। রমজানকেও ভালোবাসি। তার সঙ্গে বিয়ে হওয়ায় আমি আনন্দিত।

রমজানের ভাতিজি নিশি আক্তার বলেন, আমরা আনন্দিত। কাকা-কাকির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ভাষাগত কিছু সমস্যা থাকলেও সবকিছুতেই মানিয়ে নিচ্ছেন নিনা। বাঙালি পোশাকও পরেছেন তিনি। কাল রাতে গায়ে হলুদ ছিল তাদের। বুধবার সকাল থেকে নববধূকে দেখার জন্য আমাদের বাড়িতে ভিড় করছেন আশপাশের লোকজন।

নড়িয়া পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম বাবু বলেন, প্রেমের টানে তাইওয়ান থেকে আমাদের এলাকায় মা-বাবা ও ভাইকে নিয়ে এসেছেন এক তরুণী। তাদের সঙ্গে আমি কথা বলেছি। আমাদের আতিথেয়তায় তারা মুগ্ধ।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!