ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নলডাঙ্গায় বিনামূল্যে সার-বীজ পাচ্ছেন ৬৯০০ কৃষক

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩০, ২৫ নভেম্বর ২০২২
নলডাঙ্গায় বিনামূল্যে সার-বীজ পাচ্ছেন ৬৯০০ কৃষক
ফাইল ছবি

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ছয় হাজার ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ দেবে নাটোরের নলডাঙ্গা কৃষি অফিস।

জানা গেছে, চলতি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ছয় হাজার ৯০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হবে। এর মধ্যে দুই হাজার ৪০০ জন কৃষককে উফশী জাতের বোরো বীজ ও চার হাজার ৫০০ জন কৃষককে হাইব্রিড জাতের ধান বীজ দেওয়া হবে। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে কৃষকদের তালিকা।

নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস বলেন, জনপ্রতি কৃষককে উফশী জাতের ধান বীজ পাঁচ কেজি, ডিএপি ও এমওপি সার ১০ কেজি এবং হাইব্রিড জাতের ধান বীজ দুই কেজি করে দেওয়া হবে।

Advertisement

তিনি বলেন, হাইব্রিড জাতের ধান প্রতি বিঘায় গড়ে ৩৫ মণ হিসাবে ১৫৮ মেট্রিক টন ও উফশী জাতের ধান প্রতি বিঘায় গড়ে ২৬ মণ হারে প্রায় ৬৩ মেট্রিক টন ধান উৎপাদন হবে। সবমিলিয়ে প্রণোদনায় পাওয়া সার ও বীজে ২২০ মেট্রিক টন ধান উৎপাদন হবে এ উপজেলায়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!